২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লীতে প্রচন্ড গরমে নিহত পাঁচ

দিল্লীতে শনিবার চলতি গ্রীস্মে এখোনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রী সেলসিয়াস পরিমাপ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শনিবার দিনের সর্বনিু তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস যা শুক্রবারের সর্বনিু তাপমাত্রা অপেক্ষা ২.৫ ডিগ্রী সেলসিয়াস বেশি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রাজস্থান এবং পাঞ্জাবে প্রচন্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও ভারতের আবহাওয়া অধিদপ্তর দিল্লীতে এইধরনের দাবদাহের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে।

রাজস্থানের গঙ্গানগরে শনিবার তাপমাত্রা ৪৮ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জয়পুরসহ অন্যান্য অঞ্চলে প্রচন্ড দাবদাহ চলছে। দাবদাহে গত দুই দিনে রাজস্থানের বিভিন্ন অঞ্চলে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়ে যাওয়ায় গত ২৪ ঘন্টায় তীব্র দাবদাহে অন্তত পক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯।