২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দী নির্যাতনের অভিযোগে মার্কিন প্রশাসনকে জিজ্ঞাসাবাদ করবে জাতিসংঘ

টুইন টাওয়ার হামলার পর ইরাক ও আফগানিস্তান আক্রমণ এবং সস্ত্রাস দমনের নামে বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগে জাতিসংঘের বন্দী নির্যাতন বিষয়ক কমিটি এই প্রথম বারের মত মার্কিন প্রশাসনকে  জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 01:07 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয়, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের মোট ত্রিশজন উচ্চপদস্থ কর্মকর্তাকে জেনেভায়  জিজ্ঞাসাবাদ করা হবে।

সস্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ঘোষিত যুদ্ধে  মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন কৌশল ও অপকৌশল সম্পর্কে এই ত্রিশজন কর্মকর্তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে। 

মার্কিন সেনাদের বিরুদ্ধে বন্দী নির্যাতনের জেনেভা কনভেনশন ভঙ্গ করার দায়ে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ছিল মার্কিন সামরিক বাহিনী  আফগানিস্তান, ইরাক, গুআনতানামো বে’ সহ বেশ কয়েকটি অজ্ঞাত ও গোপন কারাগারে বন্দী বিভিন্ন দেশের সন্দেহভাজন সন্ত্রাসীদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে।