২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হচ্ছে

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১৯৮০ সালের দিকে কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানোর অভিযোগের প্রেক্ষিতে গণহত্যার অভিযোগ উত্থাপিত হতে যাচ্ছে। ইরাকি ট্রাইব্যুনাল এক ঘোষণায় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আনফাল অভিযান নামে কুর্দিদের বিরুদ্ধে পরিচালিত ওই অভিযানের প্রেক্ষিতে সাদ্দাম ও অপর ছয় বিবাদীর বিরুদ্ধে নতুন করে অভিযোগ উত্থাপিত হচ্ছে। কুর্দি শহর হালাবজাতে গ্যাস ব্যবহার করে গণহত্যা চালানোর অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো বলেছে, আনফাল অভিযানে ১৮০,০০০ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।

১৯৮২ সালে সাদ্দাম হোসেনকে ব্যর্থ হত্যা প্রচেষ্টার পর দুজাইল গ্রামে অভিযান চালিয়ে ১৪৮ জন বেসামরিক ইরাকিকে হত্যা করার অভিযোগে সাদ্দাম হোসেন ও অপর সাতজনের বিরুদ্ধে আদালতে এখন বিচারকাজ চলছে।