২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুনের উপকূলে ফেরিডুবি

ক্যামেরুনের আটলান্টিক সাগরের উপকূলে ক্রিবি বন্দরের কাছে কমপক্ষে ১২৭জন যাত্রী নিয়ে একটি ফেরিডুবি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় ২৩জন যাত্রীকে উদ্ধার করে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ক্রিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জীবিতদের মধ্যে কয়েকজন বলেন, ১৫০জন যাত্রীসহ তারা নাইজেরিয়ার অরোন বন্দর থেকে গেবোনস্ বন্দরে যাবার পথে বিশাল একটি ঢেউ এসে তাদের নৌকাটিকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেয়।