২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার মহাকাশযান ডিসকভারির উৎক্ষেপণ জুলাই পর্যন্ত স্থগিত

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা আগামী জুলাই পর্যন্ত তাদের পরবর্তী মহাকাশযান ডিসকভারির উৎক্ষেপণ স্থগিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 10:09 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ডিসকভারির তেল ট্যাঙ্কারের ত্র“টি পাওয়ার কারণে এই মিশন স্থগিত করা হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

নাসা কর্তৃপক্ষ জানায়, ত্র“টিপূর্ণ এই তেল ট্যাঙ্কারটি পুনরায় স্থাপন করতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। ফলে তাদের পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ মে মাসের মধ্যে এই মহাকাশযান উৎক্ষেপণ সম্ভব হবে না।

তেল ট্যাঙ্কারের যন্ত্রাংশটি ভেঙ্গে যাওয়ার ফলে গত বছরের জুলাই থেকে এই মহাকাশযানটি নাসায় অবস্থান করছে। ২০০৩ সালের কলম্বিয়া মহাকাশযানটির দুর্ঘটনার কারণও অনুরূপ ছিল।

ডিসকভারির প্রোগ্রাম ম্যানেজার ওয়াইন হেল বলেন, আমরা আশা করছি যে, ২০০৩ সালের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে, আমরা নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছি।