জঙ্গী দমনে আফগান সীমান্তে অভিযান চালাচ্ছে পাকিস্তান
আফগান সীমান্তে একটি হেলিকপ্টার গানশীপ থেকে জঙ্গীদের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিযান চালাচ্ছে পাকিস্তান নিরাপত্তা রক্ষীরা।
ওয়াজিরিস্থানের উপজাতি অধ্যুষিত এলাকায় তিনটি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হচ্ছে বলে জানান অঞ্চলটির সর্বোচ্চ পদমর্যাদাধারী সরকারী কর্মকর্তা সৈয়দ জহিরুল ইসলাম। এছাড়াও এ হামলায় তিনি এখন পর্যন্ত ২৫ জন জঙ্গীর প্রাণহানি অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
আফগান সীমান্ত থেকে তিন মাইল ভেতরের দিকে একটি বিস্ফোরকের স্তুপেও গুলি বর্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জঙ্গীদের সকলেই বিদেশী।
প্রায় সপ্তাহ খানেক আগে জঙ্গীদের এই গোপন আস্তানাটি চিহ্নিত করে গোয়েন্দারা।এ সময় তারা আফগান এবং উজবেক জঙ্গী ও তাদের স্থানীয় সমর্থনকারীদের পরিচয় সংগ্রহ করেছিল। আক্রমণের সময় অন্তত: দু’ডজন জঙ্গীকে এলাকাটি পাওযা যায়।
পাকিস্তানে বুশ সফরের প্রাক্কালে এ অভিযানটি পরিচালিত হলো। সফরকালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে বুশের আলোচনায় বসার কথা রয়েছে।
