২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সহিংস বিক্ষোভে নিহত ১৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সহিংস বিক্ষোভে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের মেইদুগুরিতে দাঙ্গার সময় এ ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:31 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ক্যাটসিনা রাজ্যের উত্তরাঞ্চলে একই দাঙ্গায় একজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেইদুগুরির অধিকাংশ সংখ্যালঘু খ্রিস্টানরা এ দাঙ্গায় নিহত হয়। এসময় ১১টি চার্চে হামলা চালানো হয়।

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাইজেরিয়ায় এই প্রথম সহিংস ঘটনা ঘটলো। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

দেশটির উত্তরাঞ্চলে মুসলিম-খ্রিস্টান উভয় সম্প্রদায়ের লোক বাস করে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের খ্রিস্টান নেতৃবৃন্দ মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে নিন্দা প্রকাশ করেছে।

মেইদগুরিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু কি কারণে এই বিক্ষোভ সহিংস ঘটনায় রূপ নেয় তা নিশ্চিত করে জানা যায়নি।