২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরাকে বন্দী নির্যাতন নিয়ে ভিডিও চিত্রটি তদন্ত করে দেখছে

ইরাকে কিশোর বন্দীদেরদের ওপর ব্রিটিশ সৈন্যদের বর্বরোচিত নির্যাতনের একটি ভিডিও চিত্রের বেশ ক’টি ছবি প্রকাশ করেছে নিউজ অব দি ওয়ার্ল্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:25 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ইরাকের দক্ষিণাঞ্চলীয় কোন একটি শহরে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার ভিডিও ফুটেজগুলো দু’বছর আগে ধারণকৃত। এতে একজন অজ্ঞাত পরিচয় ক্যামেরাম্যান কে হাসতে ও তার সহকর্মীদের বারবার কোন বিষয় সম্পর্কে অনুরোধ করতে দেখা গেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয সুত্র বলছে তারা এ অভিযোগ সম্পর্কে অবগত এবং এ ব্যাপারে রয়্যাল মিলিটারি ফোর্স তাদের তদন্ত কাজ শুরু করেছে। ফুটেজে সৈন্যদের বেশ ক’জন অল্পবয়স্ক ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে ও এলোপাথাড়ি লাথি মারতে দেখা গেছে।

ঘরে তৈরী গোপন ভিডিওটি কোন কর্পোরাল তামাশার বশে নির্মাণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটিতে একবার রাস্তায় কোলাহলের চিত্র দৃশ্যায়িত হয়েছে। সম্ভবত: জায়গাটি একটি সামরিক কম্পাউন্ড।এখানেই সৈন্যরা হৈ চৈ করতে থাকা কিশোরদের ধাওয়া করে এবং এদের মধ্যে চারজন কে ধরে শরীরের বিভিন্ন অংশে লাথি মারতে দেখা গেছে। এক মিনিটে তাদের শরীরে অন্তত: ৪২ বার আঘাত করা হয়েছে।

নিউজ অব দি ওয়ার্ল্ড বলছে একজন ব্রিটিশ সৈন্য কে এক পর্যায়ে মৃত একজন ইরাকির মুখে লাথি মারতেও দেখা গেছে।