ডেনমার্কের সাথে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে ইরান
ডেনিশ পত্রিকায় মহানবী (স:) এর ব্যঙ্গ চিত্র ছাপানোর প্রতিবাদে ইরান ডেনমার্কের সাথে সকল প্রকার বাণিজ্য বন্ধ করে দিয়েছে।
ইরানের বাণিজ্য মন্ত্রী মাসুদ মীর-কাজেমী বলেছেন, ডেনমার্ক থেকে সকল পণ্য আমদানী নিষিদ্ধ ষোষণা করা হয়েছে এবং একই সাথে অন্যান্য বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
ইরান প্রতিবছর ডেনমার্কে থেকে প্রায় ২৮০ মিলিয়ন ডলারের পণ্য আমদানী করে, যা ডেনমার্কের মোট রপ্তানীর ০.০৩ শতাংশ।
তেহরানের ডেনিশ দুতাবাশে চার শতাধিক প্রতিবাদকারী সোমবার হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গ চিত্র ছাপানোর প্রতিবাদে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করে।
ডেনিশ পত্রিকায় মহানবীর ব্যঙ্গ চিত্র ছাপানোর প্রতিবাদে সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে।
তেহরানে ডেনিশ দুতবাসের বাইরে বিক্ষোভকারীরা ‘ডেনমার্ক নিপাত যাক’ বলে শ্লোগান দেয়।
তেহরানের পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। তারা কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ডেনিশ দুতাবাস ইরান কর্তৃপক্ষের কাছে তাদের কার্যালয়ের কর্তৃপক্ষের নিরাপত্তা দাবী করেছে। যদিও তেহরানের ডেনিশ দুতাবাসে এখন কোন কর্মকর্তা নেই বলে জানা গেছে।
এদিকে ইরান ছাড়াও দামেস্ক, সিরিয়া ও বৈরুতে ডেনিশ দুতাবাসে বিক্ষোভকারীরা অগ্নি সংযোগ করে।
সোমবার তেহরানে অষ্ট্রেলিয়ান দুতাবাসেও বিক্ষোপকারীরা আক্রমণ করে।
ডেনিশ পত্রিকায় মুসলিমদের জন্য অবমাননাকর মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র ছাপানোর জন্য প্রতিবাদ জানাতে তেহরান কর্তৃপক্ষ ডেনিশ, নরওয়ে, অষ্ট্রিয়ার রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিলো। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ কড়া ভাষায় ওই ব্যঙ্গ চিত্র ছাপানোর জন্য পত্রিকার কর্তৃপক্ষ ও ডেনিশ সরকারের প্রতি প্রতিবাদ জানিয়েছেন।
