রাশিয়ার স্টক এক্সচেঞ্জে নতুন ভাইরাস
ফেব্রুয়ারির ৩ তারিখে ভাইরাস কামসূত্রের দৌরাত্ম ঠেকাতে পুরো বিশ্ব যখন একেবারে তটস্থ ঠিক তার একদিন আগে রাশিয়ার স্টক এক্সচেঞ্জে বেশ চুপিসারেই আক্রমণ করেছে নতুন আর একটি ভাইরাস।
নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস আগেই রাশিয়ার সব বাণিজ্যিক প্রতিষ্ঠান কে ভাইরাস আক্রমণ সম্পর্কে সচেতন করায় রাশিয়ার স্টক এক্সচেঞ্জে সব কার্যকলাপ স্থগিত করা হয়েছিল।
ভাইরাসটি ফেব্রুয়ারির দু’তারিখ রাতে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে আক্রমণ করে ই-মেইল জট তৈরি করে।ফলে স্টক এক্সচেঞ্জে ই-মেইল যোগাযোগ ব্যাহত হয়।
রাশিয়া ট্রেডিং সিস্টেম স্টক এক্সচেঞ্জের একজন মুখপাত্র জানান,ভাইরাস আক্রমণের কারণে আরটিএস ফোর্টস, ক্লাসিক মার্কেট এবং স্টক এক্সচেঞ্জের সকল কার্যক্রম বন্ধ থাকে।
সোফোসের উচ্চ পর্যায়ের কর্মকর্তা গ্রাহাম ক্লুলেই বলেন নিক্সেম ভাইরাস নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে তখন নি:শব্দে এসে এ ভাইরাসটি আরটিএসে আঘাত করে হ্যাকারদের সিস্টেমে অনুপ্রবেশের ব্যবস্থা করে দেয়।
তবে স্টক এক্সচেঞ্জ সূত্র বলছে এ সময় সেখানে সকল প্রকার লেনদেন বন্ধ ছিল এবং কোন ধরনের ডাটা চুরি যায়নি।
