মার্কিন নারী আন্দোলনকারী ফ্রাইডেন’র পরলোকগমন
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নারী আন্দোলনকারী নেতা বেট্টি ফ্রাইডেন হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার পরলোকগমন করেছেন। বেট্টির জ্ঞাতি বোন এমিলি বেজিলোন একথা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।“দি ফেমিনিন মিসটিক” (১৯৬৩) বইটির জন্য তিনি পরিচিতি লাভ করেন।
নারীদের সম অধিকার আদায়ে তিনি ১৯৬৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন গঠন করেন এবং এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
