ফিলিস্তিনি নেতা আব্বাসের সাথে হামাসের প্রথম বৈঠক
গত সপ্তাহে নির্বাচনে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের জয়লাভের পর ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস তাদের সাথে শনিবার প্রথম বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকের পর শীর্ষস্থাণীয় একজন হামাস নেতা বলেছেন, নতুন সরকার গঠনের জন্য গাজায় ১৬ ফেব্রুয়ারি সংসদ অধিবেশন ডাকার ব্যাপারে উভয় পক্ষই সম্মত হয়েছেন।
আব্বাসের ক্ষমতাসীন ফাতাহ পার্টিকে পরাজিত করে ফিলিস্তিন পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়।
হামাস ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। হামাস ইসরাইলের সাথে সংঘাত নিরসনে অস্বীকৃতি জানিয়ে আসছে। তবে তারা ফিলিস্তিনি সেনাবাহিনীর সাথে তাদের সামরিক শাখাকে একীভূত করার আগ্রহ প্রকাশ করেছে।
হামাস ফাতাকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চায়। যদি ফাতাহ এ ব্যাপারে সম্মত না হয় তবে হামাস একাই সরকার গঠন করবে।
হামাসের নেতৃত্বাধীন সরকার গঠিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো এবং ইসরাইলের সাথে তাদের সম্পর্ক জটিল রূপলাভ করতে পারে। কেননা এসব রাষ্ট্র হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।
