২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে গ্রেনেড হামলায় আহত ১৯

আসামের গুয়াহাটিতে বৃহস্পতিবার গ্রেনেড হামলায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। উলফা বিদ্রোহীরা এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর থেকে একটি বাজার লক্ষ করে গ্রেনেডটি ছোড়া হয়। বিস্ফোরণে আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রাজেন সিং।

উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা অবিনাশ যোশীর দাবি করেন, এ হামলা উলফা বিদ্রোহীরাই চালিয়েছে। তবে এ সম্পর্কে উলফার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া কেউই এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

একইদিন গুয়াহাটির প্রায় চার শ’ কিলোমিটার পূর্বে সিবাসপুরে অপর এক গ্রেনেড হামলায় ছয় জন আহত হয়। ওই হামলার পেছনেও উলফার হাত রয়েছে পুলিশের ধারণা।