২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে আরব লীগের সমঝোতা উদ্যোগ ব্যর্থ

লেবাননে রাজনৈতিক সঙ্কটের অবসানে আরব লীগের উদ্যোগ ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে এ কথা জানা যায়। তবে এ নিয়ে এখন পর্যন্ত আরব লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সরকার ও হিজবুল্লাহ’র বিরোধে বেশ কিছুদিন ধরেই লেবাননে অস্থিতিশীলতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার পদত্যাগের দাবিতে বৈরুতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও এর সহযোগী দলগুলো।

দুই পক্ষের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে আরব লীগ মধ্যস্থতার উদ্যোগ নেয়। গত মঙ্গলবার বৈরুত পৌঁছান সংস্থার মহাসচিব আমর মুসা। তিনি দুই পক্ষের নেতাদের সঙ্গেই কথা বলেন। প্রথমাবস্থায় তিনি পরিস্থিতির উত্তরণে আশার বাণী শোনালেও ক্রমে তা ফিকে হয়ে আসে।