চীনে ১৫ কোটি শিশুর স্কুলের বেতন মাফ
২০০৭ সাল থেকে চীনের দরিদ্র গ্রামাঞ্চলের ১৫ কোটি শিশুকে ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষাকাল পর্যন্ত আর স্কুলের বেতন দিতে হবে না।
সমৃদ্ধ উপকূলীয় অঞ্চল এবং ভেতরের দিকের গ্রামঞ্চলের মধ্যে সম্পদ বৈষম্য কমিয়ে আনতেই এ উদ্যোগ নিচ্ছে দেশটি।
আগামী বছরের ‘¯িপ্রং সেমিস্টার’ থেকে ওই শিশুদের ‘নিয়মিত বেতন’ ও অন্যান্য ‘আনুষাঙ্গিক ফি’ মওকুফ করার সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষামন্ত্রণালযের উদ্ধৃতি দিয়ে ‘দি চায়না ডেইলি’ পত্রিকাটি একথা জানায়। কৃষকদের মাথার ওপর থেকে অর্থনৈতিক বোঝা কমানো এবং নতুন ধরনের গ্রামাঞ্চল গড়ার লক্ষ্যে একে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
চীনের শহরাঞ্চলের মানুষদের মাথাপিছু বার্ষিক গড় আয় ৮,৭৯৯ ইউয়ান। অন্যদিকে গ্রামের মানুষদের ক্ষেত্রে এ আয় মাত্র ২,৭৬২ ইউয়ান। গ্রামের মানুষদের জীবনমান উন্নয়ন এবং তাদের ওপর আর্থিক চাপ কমাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে চীন। এ বছর দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোর ৫ কোটি স্কুল শিশুর বেতন কমায় দেশটি।
তবে গ্রাম থেকে কাজের খোঁজে শহরে আসা পরিবারের শিশুদের ক্ষেত্রে এ বেতন ছাড়ের সুবিধা কার্যকর হবে না বলে জানিযেছে শিক্ষা মন্ত্রণালয়। এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ কিভাবে সংগ্রহ করা হবে সে বিষয়ে কিছু জানায়নি সরকার।
