২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রাজধানীতে ফেরার ঘোষণা দিলেন

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফিজির প্রধানমন্ত্রী লেইজেনিয়া কারাসে আগামী সপ্তাহেই রাজধানী সুভায় ফেরার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এদিকে যেকোনো ধরনের বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনীর দমন পীড়ন অব্যাহত রয়েছে।

অভ্যুত্থানের পর সেনাবাহিনী কারাসেকে রাজধানী থেকে সরিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

সেখান থেকে শনিবার কারাসে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি আগামী সপ্তাহেই রাজধানীতে ফিরবেন।

তার সঙ্গে পার্লামেন্টের সদস্যদের যোগাযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

কারাসে আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন।

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজধানীতে ফেরার পর যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে তার সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে।

এদিকে অভ্যুত্থানের বিপক্ষে যেকোনো ধরনের বিক্ষোভের ওপর ফিজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেনাপ্রধান বাইনিমারামা।

শনিবার নাগরিকদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় সেনা মুখপাত্র মেজর নুমি বলেছেন, সেনাবাহিনী দেশের পরিস্থিতি শান্ত রাখতে বদ্ধপরিকর। যারাই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরই ব্যারাকে ধরে নিয়ে আসা হবে।

ইতোমধ্যেই সেনাবাহিনী অনেককেই ব্যারাকে ধরে নিয়ে গেছে।