২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুমু খেয়ে ফেঁসে গেলেন ঐশ্বরিয়া-ঋত্বিক

চুমু খেয়ে ফেঁসে গেলেন ঐশ্বরিয়া আর ঋত্বিক। ধুম-২ সিনেমায় তাদের চুম্বন দৃশ্য ভক্তকূলের হৃদয়ে দোলা লাগালেও ভালো লাগেনি মধ্য প্রদেশের শৈলেন্দ্র দিওয়ারির। তাই অশ্লীলতার অভিযোগে দুই তারকার বিরুদ্ধেই মামলা ঠুকেছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার আদালতে মামলা করেন ইন্দোরের শৈলেন্দ্র। আদালত তার আরজি গ্রহণ করে ১১ ডিসেম্বর শুনানির দিন ঠিক করেছে। শৈলেন্দ্রর অভিযোগ, ধুম-২ এর ওই দৃশ্যে ভারতীয় নারীদের অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে, যা তরুণদের বিপথে যেতে প্ররোচিত করবে। ভারতীয় চলচ্চিত্রে যৌনতার ছড়াছড়ি চলছে বলেও অভিযোগ তার।

মুক্তির কালে ভারতের ফিল্ম সেন্সর বোর্ড ধুম-২কে অবিভাবকদের তত্ত্বাবধানে দেখার মতো ছবি বলেই সার্টিফিকেট দিয়েছিল।