২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সুনামি পুনর্বাসন কেন্দ্রে ক্লিনটন

২০০৪ সালে প্রলয়ঙ্করী সুনামিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি এখন থাইল্যান্ডে রয়েছেন। শনিবার তিনি ফুকেটে সুনামিতে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

উপকূলীয় মৎস্যজীবীদের জন্য থাইল্যান্ডের ফুকেটে বেশ কিছু ঘর বানানো হচ্ছে। ক্লিনটন সেখানে পৌঁছলে তারা নেচে গেয়ে তাকে বরণ করে নেয়। এ সময় ক্লিনটন বলেন, সুনামি দুর্গতদের পুনর্বাসনে বাড়ি নির্মাণের কাজে বেশ ধীর গতি লক্ষ করা যাচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শনিবারই ক্লিনটনের ইন্দোনেশিয়া রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আচেহ প্রদেশে একটি সুনামি পুনর্বাসন শিবির পরিদর্শন করবেন।