স্বামীর সঙ্গে ব্রিটনির ‘যৌন ভিডিও’ নেই
পপ সঙ্গীত তারকা ব্রিটনি স্পিয়াসের্র সঙ্গে তার স্বামী কেভিন ফেডারলাইনের কোন ‘যৌন ভিডিও’ নেই। মঙ্গলবার ফেডারলাইনের আইনজীবী একথা জানান।
স্বামী কেভিনের কাছ থেকে তালাক চেয়ে ব্রিটনি আদালতের দ্বারস্থ হন এ মাসের ৭ তারিখে। তখন ট্যাবলয়েড পত্রপত্রিকায় খবর বের হয়, কেভিনের কাছে তাদের দুজনের ‘যৌন দৃশ্যের ভিডিও টেপ’ আছে এবং সেগুলো তিনি বাইরে প্রচার করতে চান। কিন্তু কেভিনের আইনজীবীৃ মার্ক ভিসেন্ট কাপলান এক বিবৃতিতে বলেন, এরকম কোন ভিডিও দৃশ্যের অস্তিত্ব নেই।
এরআগে ভিডিও টেপ সংক্রান্ত খবর প্রকাশ করায় একটি ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন ব্রিটনি। লসএঞ্জলেসের আদালতে মামলার রায়ে বিচারক লিসা হার্ট কোল বলেন, ব্রিটনি যেহেতু যৌনতাকে আধুনিক কলাকৌশলে দর্শকের সামনে মেলে ধরে লাভবান হচ্ছেন তাই এ সংবাদ প্রকাশ করায় তার মানহানি ঘটতে পারে না।
১৯৯৯ সালে কিশোর বয়সে গানের সঙ্গে যৌন আবহের ঝড় তোলেন ব্রিটনি স্পিয়ার্স। দুনিয়াজোড়া অবিশ্বাস্য খ্যাতি কুড়ানো ব্রিটনি ২০০৪ সালে গোপনে বিয়ে করেন। ব্রিটনি-কেভিনের ১ বছর বয়সী সন্তান শন প্রেসটন এবং গত সেপ্টেম্বরে জন্ম নেওয়া জেমস জাইডেন এর অভিভাবকত্ব নিয়েও এখন মামলা চলছে দু’জনের মধ্যে।
