২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে একটি মিনিবাস ও একটি কারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সূত্র জানায়, মরুভূমি এলাকার মহাসড়কে মিনিবাসটি একটি গাড়িকে পাশ কাটানোর সময় অপর দিক থেকে আসা কারটির সংঘর্ষ ঘটে।

বেশ কিছুদিন ধরে মিশরে এ ধরনের দুর্ঘটনা ঘটছে । একারনে সরকারের বিরুদ্ধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুদ্ধ হয়ে উঠেছে লোকজন। অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো এবং রাস্তাঘাটের বেহাল দশা এরকম দুর্ঘটনার জন্য দায়ী বলে ধারনা করা হচ্ছে। সাম্প্রতিককালে সড়ক ও রেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে।

আগস্ট মাসে কালইয়ুব শহরে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫৮ জন মারা যায়। এটিই গত চার বছরের মধ্যে মিশরে সংঘঠিত সবচেয়ে বড় দুর্ঘটনা।