রুয়ান্ডা গণহত্যায় সেনা কর্মকর্তা ও যাজকের যাবজ্জীবন
রুয়ান্ডা গণহত্যায় দোষী সাব্যস্ত এক সেনা কর্মকর্তা ও এক ক্যাথলিক যাজককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।
দেশটিতে ১৯৯৪ সালের ওই গণহত্যায় প্রায় ৮০ হাজার মানুষ প্রাণ হারান।
গণহত্যার সময় রাজধানী কিগালির নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল লরেন মুনিয়াকাজি ও সেখানকার ‘সেন্ট ফেমিলে পারিশ’ গীর্জার যাজক ওয়েনচেসলাস মুনিয়েশাকাকে গত বুধবার ওই সাজা দেয় দেশটির সামরিক আদালত।
সেনা কর্তৃপক্ষ জানায় তাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা, ধর্ষণ, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল।
সামরিক আদালতের প্রেসিডেন্ট কারেনজি কারাকে বলেন, তাদের শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণাদি পাওয়া গেছে তদন্ত ও বিচারে।
