২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় কিশোর নিহত

গাজা উপত্যাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2006, 12:04 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি একটি স্কুল বাসের পাশে আঘাত করলে বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে এক শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক বলে তারা আরও জানান।

তবে আহতদের মধ্যে বাকিদের পরিচয় জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।