২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে ডিসকভারি

আগামী মাসে নভোখেয়াযান ‘ডিসকভারি’র উৎক্ষেপণের সবধরনের আয়োজন সম্পন্ন করেছে নাসা। কেনেডি স্পেস সেন্টারের মুখপাত্র জেসিকা রাই এ খবর জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তবে ‘ডিসকভারি’ উৎক্ষেপণ মঞ্চ ছেড়ে যাওয়ার আগে মহাকাশযানটির বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা তা খুঁটিয়ে পরীক্ষা করবে কেনেডি স্পেস সেন্টার। এই পরীক্ষা-নিরীক্ষার জন্য সপ্তাহখানেক সময় নেবে নাসা।

আগামী ৭ ডিসেম্বর যাত্রা করবে ডিসকভারি। এই যাত্রায়ও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য সরঞ্জাম নিয়ে যাবে খেয়াযানটি। কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটির নির্মাণ কাজ শেষ করতে আরো ১৪টি ফ্লাইট পাঠাতে হবে নাসাকে।