২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মেলায় নতুন ফাস্ট ফুড ‘ফ্রাইড কোক’

–এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ষা মেলায় আত্মপ্রকাশ করেছে ‘ফ্রাইড কোক’ নামের নতুন একটি ফাস্ট ফুড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ফ্রাইড কোক তৈরি করেছেন আবেল গঞ্জালেস নামের ৩৬ বছর বয়স্ক এক কম্পিউটার অ্যানালিস্ট।

প্রায় ১৫ ধরনের খাবার মিশিয়ে এটি তৈরি করেছেন তিনি। বেশ কিছুদিন চেষ্টার পর ফ্রাইড কোক তৈরিতে সফল হন গঞ্জালেস।

মাখানো ময়দার সাথে কোকাকোলা ও স্ট্রবেরি সিরাপ এবং কিছু স্ট্রবেরি মিশিয়ে তিনি তৈরি করেন ফ্রাইড কোক।

ফাইড কোক তৈরির নিয়মও বাতলে দিয়েছেন তিনি। প্রথমে ময়দার বল বানিয়ে এগুলোকে ডুবো তেলে কড়া করে ভাজা হয়। ভাজার পর ডোনাটের মতো দেখতে বলগুলোকে কাপে করে পরিবেশন করা হয়। তার আগে অবশ্য কোকাকোলা সিরাপ, ক্রিম, সিনামন সুগার, কয়েক ফোঁটা স্ট্রবেরি সিরাপ ও কয়েকটি স্ট্রবেরি দিয়ে বলগুলোকে সাজানো হয়।  

টেক্সাসের স্টেট ফেয়ার নামের ওই মেলায় এটি তৈরি করে খাওয়ান গঞ্জালেস। মেলায় ঘুরতে আসা আসা সু গুডিং সেটি খেয়ে বেশ প্রশংসাও করেন। ফ্রাইড কোক খেয়ে তিনি বলেন, ‘খাবারটি দারুণ সুস্বাদু! ফাস্ট ফুডটি তৈরিতে পুরোমাত্রায় সফল গঞ্জালেস।’

আবেল গঞ্জালেস ওই মেলায় ২৪ দিনে প্রায় ৩৫ হাজার পিস ফ্রাইড কোক বিক্রি করেন। প্রতি পিসের দাম ধরা রাখা হয় সাড়ে চার ডলার।