২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের ‘মূলা দেখানো’ কৌশল ব্যর্থ হয়েছে: ইরান

ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে পশ্চিমা বিশ্ব ‘মূলা দেখানো’র যে কৌশল নিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে রোববার মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি বলেন,‘আমার সবসময়ই আলোচনার ওপর গুরুত্ব দিয়েছি। কিন্তু পশ্চিমা বিশ্ব দুটি বিপরীত দিকে অবস্থান নিয়েছে। এ ব্যাপারে ইরানের অবস্থান হলো, আপনারা একই সময়ে ‘মূলা দেখানো’র কৌশল নিতে পারেন না। কারণ, এ কৌশলটি পূর্ণাঙ্গ নয় এবং শেষপর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয়।’

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর অবরোধ আরোপ করা হলে এই অঞ্চলের বাইরেও তার প্রভাব পড়বে। তারা যদি এরপরও এই সিদ্ধান্ত নেয় তবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক প্রধান আলোচক বলেছিলেন, পশ্চিমা বিশ্ব ইরানের ওপর অবরোধ আরোপ করলে তারা জাতিসংঘের পরিদর্শকদের তাদের পরমাণূ স্থাপনাগুলো পরিদর্শনে বাধা দিতে পারে।

হোসেইনি বলেন,‘ইরানের পরমাণু কর্মসূচি নীতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কোন সম্ভাবনাই নেই। আমরা অবশ্য এটাও বলেছি, আরোপিত শর্ত যদি মেনে নেওয়ার মতো হয় তবে অন্যান্য বিষয়ের মতো এ বিষয়েও আমরা আলোচনায় রাজি আছি।

বর্তমানে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের ওপর অবরোধ আরোপ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব তৈরির কাজ করছে। এ ব্যাপারে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কথা বলছে।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আগ্রহী হলেও রাশিয়া ও চীন দেশটিকে আর্থিক দণ্ড দেওয়ার পক্ষপাতি। এই দুটি দেশ জাতিসংঘের ওই খসড়া প্রস্তাবে ভেটো দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে হোসাইনি বলেন,‘আমরা দেখছি, অন্য পশ্চিমা দেশগুলোর তুলনায় রাশিয়া ইতিবাচক অবস্থান নিয়েছে।’