২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শখের বিমান চালাতে গিয়ে প্রশিক্ষকসহ মারা গেলেন যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড়

নিউইয়র্কের ইয়াঙ্কি দলের একজন জনপ্রিয় বেসবল খেলোয়াড় কোরি লিড্ল। আগেরদিনও নিজ দলের হয়ে পিচ করেছেন খ্যাতিমান এ পিচার। শখের বশে বিমান চালনাই কাল হলো তার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 11:21 AM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার দুপুরে ম্যানহাটানের অভিজার আপার ইস্ট সাইড এলাকার একটি ৫২ তলা ভবনে ধাক্কা লাগে কোরির ছোট্ট বিমানটি। বিমান প্রশিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন ৩৪ বছর বয়সী কোরি।