ইরানের বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে ইইউ
ইরানের বির্তকিত পরমাণু কর্মসূচী বিষয়ে ইইউ ও মিত্র দেশগুলো শেষ প্রচেষ্টা হিসেবে সোমবার লন্ডনে আলোচনায় বসছে।
ইইউ’র তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্র , রাশিয়া ও চীনের প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবেও আলোচনায় বসবে।
বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু পরিদর্শক সংস্থা ইরানের বিষয়ে তাদের জরুরী আলোচনা স্থগিত করেছে এবং সম্ভবত ইরানের পরমাণূ কর্মসূচীর বিষয়টি তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে।
ইরানে পুণরায় তার পরমাণু কর্মসূচী চালু করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলা হোক, যাতে ইরানের বিরুদ্ধে উপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা যায়।
সোমবার ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা লন্ডনের বৈঠকের বিষয়ে পারস্পরিক মতবিনিময় সেরে নিতে পারেন।
তবে মস্কো ও বেইজিং ইরানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে আরো সময় দিতে চায়। যুক্তরাষ্ট্র চাচ্ছে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা(আইএইএ) এখনি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করুক।
