২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বন্দুক যুদ্ধে মেজর সহ নয় সেনা নিহত

জম্মু কাশ্মির সীমান্তের পঞ্চ জেলায় শনিবার এক বন্দুক যুদ্ধে এক মেজর ও এক হাবিলদার সহ নয় সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জম্মু থেকে ২৫০ কিলোমিটার উত্তরে সালোট্রিতে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম সময় সন্দেহভাজন একটি বড় সন্ত্রাশী দলকে থামানোর চেষ্টা করলে বন্দুক যুদ্ধ শুরু হয়, যা ঘন্টাব্যাপি চলে বলে জম্মু পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার ভারতের নর্দান কমান্ডের প্রধান লেফ: জেনারেল আই. দীপক কাপুর সাংবাদিকদের বলেছিলেন, অনুপ্রবেশকারীরা এখনো সীমান্ত পথে ভারতে প্রবেশ করছে। তিনি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশে সহায়তা করার জন্য পাকিস্তানকে দোষারোপ করেন।

তবে পাকিস্তান সরকার ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ বছরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় এটাই  সবচেয়ে বড় সংর্ঘষ।