২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে জার্মান চ্যান্সেলর মার্কেল

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল ইরাকের যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সাথে জার্মান কূটনীতিক সম্পর্ক জোরদার করতে ওয়াশিংটন পৌঁছেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

চ্যান্সেলর হিসেবে গত ২২ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর এটাই মার্কেলের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তিনি শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হবেন।

পূর্ববর্তী চ্যান্সেলর গ্যরহার্ড শ্রোয়েডার ইরাকে আমেরিকার বর্বরোচিত অভিযানের তীব্র নিন্দা করেছিলেন।

মার্কেল, কিউবার গুয়ানতানামো বে-এর বহুল বিতর্কিত মার্কিন বন্দী শিবির বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছেন।

মার্কেলের এই সফর  দেশ দু’টির সম্পর্ককে আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।