২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপ দ্বিতীয় জন পল হত্যা চেষ্টাকারী মোহামেদ আলী আগকা মুক্তি পাচ্ছে

২৫ বছর আগে পোপ দ্বিতীয় জন পলকে হত্যা প্রচেষ্টাকারী খুব শিগগিরই তুরস্কের জেল থেকে ছাড়া পেতে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মোহামেদ আলী আগকা নামের এই হত্যা প্রচেষ্টাকারী এ অপরাধে রোমে ১৯ বছর জেল খাটে। এরপর ২০০০ সালে ইতালি কর্তৃপক্ষ তাকে তুরস্কের কাছে হস্তান্তর করে।

১৯৭৯ সালে এক সাংবাদিককে হত্যা ও দুটি ব্যাংক ডাকাতির অভিযোগে ২০০০ সালে তুরস্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে ইস্তাম্বুল জেলে প্রেরণ করে।

৪৮ বছর বয়সী আগকা জেল থেকে ছাড়া পাওয়ার পর গণতন্ত্রের জন্যে কাজ করতে চান বলে তার আইনজীবী জানিয়েছেন।

১৯৮১ সালে আগকা সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ জন পলকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে।

ইতালি সরকার ২০০০ সালে তাকে ক্ষা করে তুরস্কের কাছে হস্তান্তর করে।

সাবেক ইতালিয়ান ম্যাজিস্ট্রেট ফার্দিনান্দো ইমপোজিমাতো বলেন, আমি মনে করি, তুর্কি সরকারের উচিত আগকার নিরাপত্তা নিশ্চিত করা, কারণ সে অনেক গোপন বিষয় জানে।

তিন বলেন, এই মুহূর্তে আগকাকে জেলে রাখাই তার জন্যে সবচে নিরাপদ।

ধারনা করা হয়, ২৯ বছর বয়সে আগকা যখন পোপকে হত্যার চেষ্টা চালায় তখন তার সাথে তুরস্কের ফার রাইট সদস্যদের যোগাযোগ ছিলো।

আগকা কেন পোপকে হত্যার চেষ্টা চালায়, তা এখনো রহস্যাবৃত। তবে অনুমান করা হয় তৎকালীন সোভিয়েট গোয়েন্দা সংস্থা কেজিবি, পূর্ব জার্মানির গোপন সংস্থা স্টাসি এবং বুলগেরিয়ার বিরোধীপক্ষ এই হত্যা প্রচেষ্টায় জড়িত থাকতে পারে।

পরালোকগত দ্বিতীয় পোপ জন পলকে খোলা গাড়িতে চলার সময় আগকা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে পোপ পেট ও হাতে মারাত্মক ভাবে আহত হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। জটিল অস্ত্রোপাচারের মাধ্যমে পোপ আবার সুস্থ হয়ে ওঠেন। এর দুই বছর পর জনসমক্ষে পোপ তাকে ক্ষমা করে দেন এবং তার সঙ্গে দেখা করতে রোমের জেলখানায় যান।