২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কমিক সিরিজ বইয়ের চরিত্রে কিং খান

ভারতের বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার মজাদার কমিক সিরিজ বইয়ে দেখা যাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 01:33 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বলিউড চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন চরিত্রের ভিত্তিতে রচিত বইটি শীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

শাহরুখ খান ২০০৫ সালের শুরুতে হলিউড ফিল্ম ‘দি ইনক্রেড্যাবল’ এ কন্ঠ দিয়েছিলেন।

এক সংবাদ সম্মেলনে শাহরুখ খান তার ছেলে আরিয়ানকে নিয়ে ‘ব্যাটম্যান’ চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

গ্রাফিক্যাল কমিক সিরিজ বইটির প্রথম খন্ডে শাহরুখ খানের মত দেখতে চরিত্রটিকে দেখা যাবে কলেজ পড়–য়া ছেলে হিসেবে। কমিক সিরিজে ‘দি নটি লাভার’ পর্বে আরও দেখা যাবে ঐশ্বরিয়া রায় এবং রানী মুখ্যাজীর মত দেখতে দুই চরিত্র।

কমিক বইটি ৪০ পৃষ্ঠার হবে। কমিক বইটি উৎকৃষ্ট মানের চক চকে কাগজে ছাপা হবে যাতে ব্যবহার করা হবে বিভিন্ন রং। তাছাড়া বইটির আটটি পৃষ্ঠায় বলিউডের চলচ্চিত্র নির্মাণ, নতুন চলচ্চিত্রের খবর, এডিটিং টেকনোলজি, পরিচালক এবং কোরিওগ্রাফারদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে।