অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন থেকে ৭০ কিলোমিটার পূর্বে সোমবার এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে।
বিমানটিতে সাতজন যাত্রী ছিলেন।
কুইন্সল্যান্ড রাজ্য পুলিশের মুখপাত্র জুলি এলিয়ট জানান, দুইজন যাত্রীকে জীবিত পাওয়া গেছে।
ছয়জন প্যারাস্যুটবাহী এবং একজন পাইলটকে নিয়ে ইপসউইচের কাছে একটি জলাধারে সেসনা ২০৬ বিমানটি ভেঙ্গে পড়ে।
