২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাতি মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি

বাহাতি মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে বলে নতুন এক গবেষণায় জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নেদারল্যান্ডের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কুনো ওয়াইটারওয়াল ও তার সহযোগিরা হাতের সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্ক খুঁজে বের করতে ১২ হাজার ১৭৮ জন সুস্থ, মধ্যবয়সী মহিলাদের ওপর ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে এসেছেন।

তারা দেখেন, ডানহাতি মহিলাদের চেয়ে বাহাতি মহিলাদের রজোনিবৃত্তির আগে দুয়েরও অধিক বার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, ধূমপানের অভ্যাস, স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস এবং সন্তান জন্মদানের রেকর্ডও খতিয়ে দেখা হয়।

তাদের তথ্য প্রতিষ্ঠা করতে এখনও ব্যাপক গবেষণা প্রয়োজন হলেও গবেষকরা ধারণা করছেন, মাতৃজঠরে নির্দিষ্ট এক ধরণের হরমোণের অধিক মাত্রায় নিঃসরণের কারণেই বাহাতি মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।