লাহোরে মহিলাদের জন্য ‘গোলাপী’ বাস
পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলে খ্যত লাহোরের বিভিন্ন রুটে শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য গোলাপী ডোরাকাটা বাস চালু করা হয়েছে। পুরুষ চালক এবং নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত পাকিস্তানের ইতিহাসে এই প্রথম ‘শুধু মহিলাদের জন্য’ বাস চালু করা হল।
প্রাথমিকভাবে ২২টি বাস ছাড়া হলেও পর্যায়ক্রমে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের অন্যান্য শহরেও এ ধরনের বাস সার্ভিস চালু করবেন কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ বাসগুলোতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সুবিধাও বিদ্যমান থাকবে।
পাঞ্জাবের পরিবহন মন্ত্রী মনসুর হায়াত বলেছেন, অফিসে যাওয়া আসাসহ বিভিন্ন সময়ে পরিবহন সমস্যার শিকার মহিলাদের সুবিধার জন্য আমরা এটা করেছি। আমি মনে করি, এই সেবা চালু হওয়ার পর মহিলারা হয়রানির শিকার হবেন না এবং শহরের যে কোন স্থানে ভ্রমণের সময় তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
