২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের প্রশংসা ইরাকের প্রেসিডেন্ট তালাবানি

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, আগামী দু’বছর পর ইরাকে আর মার্কিন সেনাদের প্রয়োজন হবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জালাল তালাবানি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

প্রেসিডেন্ট জালাল তালাবানি ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশি দেশগুলোর জন্যও মার্কিন সেনা প্রয়োজন।

জালাল তালাবানি সতর্ক করে দিয়ে বলেন, ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করা হলে গেরিলাদেরই বিজয় হতে পারে এবং আমাদের জন্য তা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।

সাবান সেন্টারে মধ্যপ্রাচ্য নীতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে জালাল তালাবানি আরও বলেন, ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। কিন্তু আরব সম্মেলনের গৃহীত প্রস্তাব ইসরাইলকে অবশ্যই সমর্থন দিতে হবে।

তিনি আরও বলেন, ইরাকে নিরাপত্তা একটি ভিন্ন ব্যাপার। কিন্তু পাশ্ববর্তী দেশ হিসেবে তারা অবশ্যই আরব প্রস্তাবকে সমর্থন দেবে। তবে তিনি ইরাকে গৃহযুদ্ধ চলছে এ ধরনের সংবাদকে প্রত্যাখ্যান করেছেন।