হ্যারিকেন আঘাতপ্রাপ্ত রাজ্যগুলোতে বুশের দীর্ঘ মেয়াদী ত্রাণ সহায়তার অঙ্গীকার
মার্কিন প্রেসিডেন্ট বুশ হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে লণ্ডভণ্ড এলাকাগুলো পুনর্গঠিত করতে দীর্ঘমেয়াদী সহায়তা দানের অঙ্গীকার করেছেন। এদিকে লুজিয়ানার একজন সিনেটর ডেভিড ভিটার বলেছেন, শুধুমাত্র লুজিয়ানায় মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাবে।
প্রেসিডেন্ট বুশ শুক্রবার আলাবামা ও মিসিসিপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করে করে ক্রমেই অবস্থার উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, হ্যারিকেনে খাদ্য ও চিকিৎসা বঞ্চিত আটকে পড়া মানুষদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
তারপরও প্রেসিডেন্টের এ সফরের ব্যাপক সমালোচনা করা হয়েছে। প্রশাসনিক ত্রাণ সরবরাহ যথাযথ নয় বলে অভিযোগ উঠেছে। বুশ অবশ্য প্রাথমিক পর্যায়ে সরবরাহ আশানুরূপ ছিল না বলে স্বীকার করেন।
এদিকে শুক্রবার প্রায় ১ হাজার ন্যাশনাল গার্ড কর্মী নিউ অর্লিন্সের কনভেনশন সেন্টারে ত্রাণ সরবরাহ করেন। সারিবদ্ধভাবে খাদ্য এবং পানি সরবরাহ করা হচ্ছে। সেখানে ২০ হাজারেরও বেশি মানুষ আটক অবস্থায় রয়েছে। সামরিক বাহিনী জানায়, গুরুতর অসুস্থ এবং আহত লোকজনকে হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে।
তবে উদ্ধার তৎপরতা সম্পন্ন হতে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। হিউস্টন, ডালাস ও সান অ্যান্টিনিও থেকে ৭৫ হাজার মানুষ টেক্সাসে জরুরী আশ্রয় নিয়েছে।
ক্যাটরিনা আঘাতের চারদিন পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অনিশ্চিত।
এদিকে লুজিয়ানার একজন সিনেটর ডেভিড ভিটার বলেছেন, শুধুমাত্র লুজিয়ানায়ই মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
