২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে আফ্রিকান অভিবাসী ভবনে আগুন, নিহত ৭

মধ্য পারিসে আফ্রিকান অভিবাসীদের একটি ভবনে সোমবার রাতে অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এ ঘটনার চারদিন আগে প্যারিসে আরেকটি আফ্রিকান অভিবাসী ভবনে আগুন লেগে কমপক্ষে ১৭ আফ্রিকান নাগরিক নিহত হয়।

দমকল বাহিনী সূত্র জানায়, মারাইস জেলার পাঁচতলা ভবনে সোমবার রাত ১০টায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে আফ্রিকান অভিবাসীরা বসবাস করে।