২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে ৬ জনের মৃত্যু

দক্ষিণ মুম্বাইয়ে মেট্টো সিনেমা হলের কাছে রোববার রাতে তিন তলা একটি ভবন ধসে কমপক্ষে ছয়জনের। আহতদের মধ্যে নয়জনকে জিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আটটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বৃষ্টিজনিত কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ধসে পড়া ভবনের বাসিন্দারা জানান, আমরা রোববার রাতে টেলিভিশন দেখছিলাম। এ সময় বাইরে চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হয়ে আসি। আমরা ভবন থেকে বের হওয়ার পর পরই ভবনটি ধসে পড়ে।

মুম্বাই মিউনিসিপ্যাল কমিশন জানায়, ভবনটি কয়েক মাস আগে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিলো। তবে ওই সময় বাসিন্দারা ভবন থেকে সরে যেতে অস্বীকৃতি জানায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাস রাও ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। গত ছয়দিনে দক্ষিণ মুম্বাইয়ে এ নিয়ে তিনদফা ভবন ধসের ঘটনা ঘটল। এর আগে গত ২৩ আগস্ট একশ বছরের একটি জরাজীর্ণ ভবন ধসে কমপক্ষে ১১ জন প্রাণ হারায়।