২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে এইডস বিরোধী প্রচারণা বন্ধ

এইডস বিরোধী সকল প্রচারণা বাতিল করে দিয়েছে তাইওয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

কনডম হাতে হাস্যোজ্জ্বল নানা বিজ্ঞাপনের মাধ্যমে এইডস বিরোধী প্রচারণা চালিয়ে আসলেও রোমান ক্যাথোলিকদের বিরোধের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তাইওয়ান। বুধবার স্থানীয় মিডিয়া সূত্রে এ খবর জানা গেছে।

‘জানা সত্ত্বেও আমার প্রয়োজন নেই’-কনডম হাতে নানের এমন বিজ্ঞাপন তাইপের সব হাসপাতাল, সাবওয়ে স্টেশনসহ অন্যান্য স্থান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটিকে গুরুতর অপমান বলে উল্লেখ করে গীর্জার একজন মূখপাত্র বলেন, একজন নান হিসেবে বিজ্ঞাপনের এ ধরণের ভাষার সাথে আমি একমত হতে পারি না।

ভ্যাটিকানে পরিবার পরিকল্পনাকে পাপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

এদিকে স্থানীয় মিডিয়া বলেছে, ওই বিজ্ঞাপটিকে এইডস প্রতিরোধের জন্য ইতিবাচকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যেই করা হয়েছিল।