২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিন লুথার কিংয়ের বিধবা স্ত্রী হাসপাতালে ভর্তি

আততায়ীর হাতে নিহত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের বিধবা স্ত্রী কোরিটা স্কট কিং (৭৮) আটলান্টা হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হার্টের সমস্যায় ভুগছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:54 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পঞ্চাশ ও ষাটের দশকে যুক্তরাষ্ট্রে অধিকার আদায়ের সংগ্রামে তিনি যে ভূমিকা রেখেছেন এবং সাহসীকতার পরিচয় দিয়েছেন সেজন্য কালোদের কাছে তিনি আইকন হিসেবে সম্মানিত। বার্ধক্যের কারণেই গত কয়েকমাস ধরে তিনি জনগণের মাঝে আসা বন্ধ রেখেছেন।

ধর্মঘটী স্যানিটেশন কর্মীদের সমর্থন জানাতে গিয়ে ১৯৬৮ সালের ৪ এপ্রিল তেনেসির এক মোটেলের বারান্দায় আততায়ীরা মার্টিন লুথার কিং জুনিয়রকে গুলি করে হত্যা করে। স্বামীর মৃত্যুর পরও স্ত্রী কোরেটা কিং সমঅধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখেন। খুব দ্রুত তিনি মার্টিন লুথারের স্মরণে আটলান্টাতে অহিংস সামাজিক পরিবর্তন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এখানে কিংয়ের দু’হাজারের বেশী ভাষণ সংরক্ষিত আছে। এছাড়া তিনি কিংয়ের জন্মদিনে ফেডারেল ছুটির দিন ঘোষণা করতে সমর্থ হন।

১৯৯৮ সালে স্বামীর মৃত্যুর ব্যাপারে ৩০ বছরের নিরবতা ভেঙ্গে কোরেটা বলেন, কিং-কে হত্যার জন্য ৯৯ বছরের সাজাপ্রাপ্ত জেসম আর্ল রে একা ছিল তা আমি বিশ্বাস করিনা। সরকারের উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের কারণেই কিংকে মৃত্যুবরণ করতে হয়েছে।

কোরেটা স্কট কিং কাল মানুষের মধ্যে এইডস রোগ বিস্তার প্রতিরোধে এখন কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে যৌথ বাহিনীর অভিযানের বিরুদ্ধে তিনি একজন তীব্র সমালোচক।