২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মিনিটে ১০০ বন রুটি খেয়ে চ্যাম্পিয়ন এক জাপানি খাদক

মাত্র বার মিনিটে ১০০ বন রুটি খেয়ে হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব খাদ্য প্রতিযোগিতায় এক জাপানি নাগরিক অপর পাঁচ স্থানীয় প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 10:27 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিউইয়র্কের নাথান’স হটডগ খাবার প্রতিযোগিতায় পাঁচ বারের চ্যাম্পিয়ন জাপানি নাগরিক তাকেরু কোবাইয়াশি (২৭) হংকংয়ের লুংয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইটিং প্রতিযোগিতায় রোববারের ফাইনালে অন্য প্রতিযোগীদের বিশাল ব্যবধানে হারিয়ে দেন।

৪৭টি বন রুটি খেয়ে রানার আপ হয়েছেন জনি উয়ু।

দ্য সুনামি নামে পরিচিত কোবাইয়াশি প্রতিযোগিতায় প্রথম হবার সুবাদে ২০,০০০ হংকং ডলার (২,৬০০ মার্কিন ডলার) জয় করে নিলেন।

পাঁচ ফুট সাত ইঞ্চির ও ১৪৩ পাউন্ড ওজনের পেশাদার খাদক কোবাইয়াশি জয়ের পর নিজের পেট উন্মুক্ত করে উপস্থিত সবাইকে দেখান।

শনিবারের সেমিফাইনালেও মাত্র আট মিনিটে ৮৩টি বনরুটি খেয়ে ৩০ প্রতিযোগীকে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।

২০০৪ সালে নাথান’স হটডগ খাওয়ার প্রতিযোগিতায় ১২মিনিটে সাড়ে ৫৩টি হটডগ খেয়ে কোবাইয়াশি বিশ্ব রেকর্ড করেন। ওই বছরই তিনিসির ক্রিস্টাল স্কয়ার অফের প্রতিযোগিতায় আট মিনিটে ৬৯টি হামবার্গার খেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন।