২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে নিরাপদে ফিরে আসার প্রস্তুতি চলছে ডিসকভারির

মহাশূণ্যে নাসা প্রেরিত মহাকাশ যান ডিসকভারির ১২ দিনের সফর এখন শেষের দিকে। ডিসকভারির বাইরে দেখা দেয়া ত্রুটির মেরামত চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:52 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ত্রুটি মেরামত সম্পূর্ণভাবে শেষ হলেই ডিসকভারির মহাকাশ বিজ্ঞানীরা নিরাপদে পৃথিবীতে ফেরার ঘোষণা দেবেন।

মহাকাশ ব্যবস্থাপনা পর্ষদ বলেছে, ডিসকভারি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার মত খুব ভাল অবস্থানে রয়েছে।

ডিসকভারিতে অবস্থানরত মহাকাশ বিজ্ঞানীরা শনিবার প্রায় সাড়ে ছয় ঘন্টা মহাকাশ যানটির ডানার অতিরিক্ত তাপ প্রতিরোধক শিল্ডের বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করেন ও ত্রুটিপূর্ণ অংশের মেরামত সম্পন্ন করেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কর্মকর্তাদের অনুরোধে নাসা সফরের মেয়াদ একদিন বৃদ্ধি করেছে।

ডিসকভারির ডানার তাপ প্রতিরোধ শিল্ডের সোমবার আবার পরীক্ষা করার পর পৃথিবীতে ফেরার বিষয়টি চূড়ান্ত হবে। কিছু সীমাবদ্ধতা থাকার কারণে ডিসকভারিকে পৃৃথিবীতে ফেরার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেয়া সম্ভব হচ্ছে না বলে ব্যবস্থাপনা পর্ষদ জানায়।

ডিসকভারির নিচের দিকে, অবতরণ গিয়ারের কাছে ও কমান্ডার উইন্ডোর কাছে কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব ত্রুটির ফ্লাইট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে।

টেক্সাসের হিউস্টনে মহাকাশ ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ওয়েন হ্যালি সাংবাদিকদের জানান, ব্যাপক কারিগরি পরীক্ষার মাধ্যমে ওই সব ত্রুটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ত্রুটি সারানোর পর ডিসকভারি আবার পৃথিবীতে ফেরার মত অবস্থায় পৌঁছে গেছে।