২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা ৬০

ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রের সড়ক, রেল ও বিমান যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 03:27 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

রাজ্যের কোরকান এলাকায় রাইগাদ ও রাতনাগিরি জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত। সরকারিভাবে বন্যায় মৃতের সংখ্যা ৬০ জনের কথা স্বীকার করা হয়েছে।

রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মঙ্গলবার অনেকেই কর্মস্থলে যেতে পারেননি। এছাড়া ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অধিকাশ এলাকা এখন পানির নীচে। বন্যাদূর্গত রাইগাদ জেলার জুই গ্রামে নৌবাহিনীর দুটো উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ভূমিধসে রোহায় আটজন, পোলাদপুরে তিনজন মারা গেছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল ত্রাণ বিতরণ করছে।

রেলওয়ে কর্মীরা জানায়, বন্যার কারণে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।