২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়ামের সময় অতিরিক্ত পানি পান মৃত্যুর কারণ হতে পারে

দীর্ঘ ব্যায়ামের সময় অতিরিক্ত পানি পান স্বাস্থ্যের জন্যই শুধু ক্ষতিকর নয়, মৃত্যুর মত ব্যাপারও ঘটতে পারে বলে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞরা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ব্যায়ামবিদদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ব্যাপারে বিশেষজ্ঞরা একটি প্রতিবেদনও প্রকাশ করেছেন।

প্রতিবেদন মতে, দীর্ঘক্ষন ব্যায়ামের অতিরিক্ত পানি অথবা পানীয় পানের মাধ্যমে ব্যায়ামবিদরা শরীরে নিচুস্তরের সোডিয়াম সৃষ্টি করে। এই নিচুস্তরের সোডিয়াম সৃষ্টির প্রক্রিয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। পানি পানের সাথে জড়িত এ রোগের নাম দেয়া হয়েছে হাইপোনাত্রিমিয়া। প্রতিবেদনটি ক্লিনিক্যাল জার্নাল অব স্পোর্টস মেডিসিনের জুলাই/আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়।

২০০৫ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ব্যায়াম-সংশ্লিষ্ট হাইপোনাত্রিমিয়া কনসেনসাস ডেভেলপমেন্ট কনফারেন্সে অংশগ্রহণকারী স্পোর্টশ বিশেষজ্ঞরা তাদের প্রথম প্রতিবেদনটি প্রকাশ করেন। প্রতিবেদনটিতে ব্যায়ামের সময় পানি পান করার ফলে উদ্ভূত সমস্যার কারণ, প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহিলা, শিক্ষানবিশ অ্যাথলেট ও ধীরগতির দৌড়বিদদের হাইপোনাত্রিমিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

২০০২ সালের বোস্টন ম্যারাথন দৌড়ের সময় ২৮ বছর বয়স্ক এক মহিলা দৌড়বিদ দৌড় শেষ করার পরপরই পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর আসল কারণ হল ওই হাইপোনাত্রিমিয়া।

এ রোগকে প্রতিরোধ করতে চাইলে ব্যায়ামের সময় শরীর যে পরিমাণ ঘাম ও মূত্র হারায়, তার চেয়ে বেশি পানি পান করা থেকে বিরত থাকতে হবে। ব্যায়ামের সময় যারা ঘন ঘন লবন ট্যাবলেট গ্রহণ করেন, তাদেরও এ ঝুঁকি কম নয়।

আর তাই ম্যারাথন ও অন্যান্য দীর্ঘ সময়ের ইভেন্টগুলো অনুষ্ঠিত হওয়ার সময় আয়োজকগোষ্ঠী বেশি পানি অথবা পানীয় পান করা থেকে প্রতিযোগীদের বিরত রাখতে কিছু দূর পর পর পানির স্টেশনের ব্যবস্থা রাখেন।