২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বোমা হামলার সাথে জড়িত সন্দেহে ৩৫ জন গ্রেফতার

মিশরের শারম আল শেখে শনিবারের ভয়াবহ বোমা হামলার সাথে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী ৩৫ জনকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবারের বোমা হামলায় কমপক্ষে ৮৮ জন মারা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর আগে প্রেসিডেন্ট হোসনি মোবারক বোমা হামলায় জড়িতদের গ্রেফতারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মিশরে গত এক যুগের মধ্যে শনিবারের হামলা ছিলো সবচে’ ভয়াবহ ঘটনা। নিহতদদের বেশিরভাগই মিশরীয় নাগরিক হলেও বেশ কয়েকজন বিদেশি নাগরিকরাও হামলার শিকার হয়েছেন।