ভারতের তামিল নাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ড
ভারতের তামিল নাড়ুতে মঙ্গলবার ভোরে চেরান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বগিতে অগ্নিকাণ্ডেক একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর রেলওয়ের কর্মচারিরা ওই বগির প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনটি চেন্নাই থেকে শহরের দিকে আসছিল। ভোর ৫টা ৪০ মিনিটে আইরুগার স্টেশনে আসার আগে একটি বগির টয়লেট থেকে আগুনের ধোয়া বের হতে থাকে। পরে ট্রেনটি জরুরি অবস্থায় থামিয়ে বগির প্রায় শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়। এসময় টয়লেটের ভেতরে আগুনে পুড়ে একজন মারা যায়।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
