যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে মহাত্মা গান্ধী
যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি বিশ্বব্যাপী জনগণকে আদর্শ প্রচারে অনুপ্রাণিত করে চলেছেন। লস এঞ্জেলেস, আটলান্টা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর রাস্তায় বিলবোর্ডে মহাত্মা গান্ধীর ছবি শোভা পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ‘দ্য ফাউন্ডেশন ফর এ বেটার লাইফ’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ব্যক্তিদের আদর্শ ও মতবাদ প্রচারে এ অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।
বিলবোর্ড বিশ্বখ্যাত নেতাদের ছবি ও আদর্শ, জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবতার কল্যাণে নিবেদিত বিখ্যাত জনদের কর্মকাণ্ডকে আদর্শ হিসেবে দেখানো হচ্ছে। বিলবোর্ডের একলাইনে বলা হচ্ছে, ‘যে বিশ্বাসের ওপর আমরা বেঁচে আছি, তা খুবই মূল্যবান’।
বিলবোর্ডে আব্্রাহাম লিংকনকে ধ্যান, উইনস্টন চার্চিলকে প্রতিশ্র“তি, মাদার তেরেসাকে সহানুভূতি, মোহাম্মদ আলীকে সাহস এবং থমাস এডিসনকে আশাবাদ এর প্রতীক হিসেবে দেখানো হয়।
বিলবোর্ডে সুপারম্যানখাত ক্রিস্টোফার রিভিকে শক্তির প্রতীক, হলিউড স্টার উইপি গোল্ডবার্গকে কঠিন পরিশ্রমের প্রাণপুরুষ হিসেবে দেখানো হচ্ছে। বিলবোর্ডে প্রাণবন্ত চরিত্র শার্ক জানান দিচ্ছে ‘নিজেকে বিশ্বাস কর।’ নিজের জীবনের লক্ষ্য স্থির করতে অন্ধ এরিক উইহেনমায়ারকে পর্বতে ওঠা রত দেখানো হচ্ছে।
এছাড়া ঐতিহাসিক ঘটনাবলীও বিলবোর্ডে শোভা পাচ্ছে। নিউইয়র্কের ‘গ্রাউন্ড জিরো ফ্ল্যাগের ছবিতে ভেসে উঠেছে ‘দৃঢ় প্রত্যয়ী হও’। তিয়ানমেন স্কোয়ার জানান দিচ্ছে ‘তোমরা সাহসী হও’।
মহাত্মা গান্ধী প্রসঙ্গে দ্য ফাউন্ডেশন ফর এ বেটার লাইফ এর প্রতিষ্ঠাতা জুলি কাউফম্যান বলেন, আমরা গান্ধীকে পছন্দ করি, কারণ তিনি একজন নায়ক। তিনি সমাজে তার আদর্শ প্রচার করে আমাদের কাছে একজন লৌকিক চরিত্র হিসেবে জীবন্ত হয়ে আছেন।
