বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২৪
বাগদাদের দক্ষিন-পূর্বাঞ্চলে বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু।
বিস্ফোরণে এক মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া এক মার্কিন সৈন্য আহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, বিস্ফোরকবাহী একটি গাড়ি একটি মার্কিন সামরিক যানের সঙ্গে ধাক্কা খেলে এই বিস্ফোরণ ঘটে।
ইরাকে মার্কিন সৈন্যদের উপস্থিতি এবং শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের হামলা অব্যাহত আছে।
এ ধরণের হামলায় এ পর্যন্ত শতশত লোকের পাণহানি ঘটেছে।
চলতি বছরের প্রথম দিকে ইরাকে শিয়া সরকার দায়িত্ব বুঝে নেয়।
