২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বোমা বিস্ফোরণে ২ জন নিহত

লেবাননের বৈরুতে  মঙ্গলবার এক শক্তিশালী বোমা বিস্ফোরণে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী গুরুতর আহত এবং তার দুই সফরসঙ্গী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

লেবানন  পুলিশ জানায়, ইলিয়াস মোর মঙ্গলবার  খ্রিস্টান অধ্যুষিত এ্যান্তেলিয়াসে  গাড়ি নিয়ে পার হওয়ার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস মুরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগী নিহত হয়।

মুর সিরিয়া বিরোধী হিসেবে পরিচিত। এর আগে গত ফেব্র“য়ারি মাসে গাড়ি বোমা বিস্ফোরণে লেবাননের সাবেক প্রেসিডেন্ট রফিক হারিরি মারা যায়। এ ঘটনার সাথে সিরিয়ার হাত রয়েছে এমন অভিযোগে আন্তর্জাতিক মহল চাপ প্রয়োগ করলে সিরিয়া লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।