২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন মিস তিব্বত

চীনের আপত্তির মুখে মিস ট্যুরিজম ২০০৫ প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় মিস তিব্বত স্বেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

মিস ট্যুরিজম ২০০৫ আয়োজক অ্যালারিক সোহ বলেন, তাইওয়ান, হংকং ও চীন থেকে প্রতিদ্বন্দ্বীদের তালিকা পাওয়ার পর আমরা চীন দূতাবাসকে তা অবহিত করি। তারা জানায় মিস চায়না-তাইপে, মিস হংকং-চায়না এবং মিস তিব্বত-চায়না হিসেবে কেউ যদি প্রতিযোগিতায় অংশ নিলে তাদের আপত্তি নেই। কিন্ত চীনের নাম সংযোজন না করে এদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

সোহ বলেন, এই বর্ণাঢ্য আয়োজনের মূল উদ্দেশ্য হলো পর্যটনের বিকাশ। কোনও রাজনৈতিক সংকীর্ণতার বেড়াজালে তা আটকা পড়–ক তা আমরা চাই না।

মালয়েশিয়ার সারাবাক প্রদেশের মুখ্যমন্ত্রী তান শ্রী ড. জর্জ চ্যান হং নাম বলেন, কোন রাজনৈতিক বিতর্কের কারণে আমাদের এই সুন্দর উদ্যোগ ক্ষতিগ্রস্ত হোক তা আমাদের কাম্য নয়।

ইতোমধ্যে ২২ জন প্রতিযোগী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছে এবং সারাবাকের বিভিন্ন আর্কষণীয় এলাকা ঘুরে বেড়াচ্ছে। মিরিতে আগামী ২৩ জুলাই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।